স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে ‘দুর্বৃত্তরা’। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সূত্রাপুরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম স্ট্রিমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম বলেন, ঘটনার সময় বাসটির চালক খেতে গিয়েছিলেন। বাসটি তখন চালকবিহীন অবস্থায় সেখানে দাঁড়িয়ে ছিল। এই সুযোগে কে বা কারা বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে যায়। আশপাশের লোকজন বাসের কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ আহত হননি এবং আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিদের শনাক্ত করা যায়নি।
এর আগে গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুন লাগে। এর আগে দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় আরও তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে