স্ট্রিম প্রতিবেদক

দেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি সব অফিসে কর্মঘণ্টা কমিয়েছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭ ঘণ্টা চলবে অফিস। একইসঙ্গে সরকারির পাশাপাশি বেসরকারিতেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তবে জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নিদের্শেনা দেবেন। আর বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ওই বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে জানানো হয়, রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ ছাড়া লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে আগের মতোই শুক্র ও শনিবার।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩১ মিনিট আগে