খুলে দেওয়া হয়েছে শাহজালাল বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টাশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিনটি নতুন দলজাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন ৪৮ হাজার পুলিশ সদস্য: পুলিশ সদরদপ্তরআগামী জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
শিবচরে বিএনপির মনোনয়নবঞ্চিত লাভলু সিদ্দিকীর অনুসারীদের ৩ ঘণ্টা এক্সপ্রেসওয়ে অবরোধবিএনপি ঘোষিত তালিকায় মাদারীপুর-১ (শিবচর) আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে। এতে মনোনয়ন বঞ্চিত মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে তিন ঘণ্টা অবরোধ করেছে।
আবু সাঈদ হত্যা মামলা: তৃতীয় দফাতেও সাক্ষী হাজির করাতে পারল না রাষ্ট্রপক্ষজুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণের দিন টানা তৃতীয় দফায় পিছিয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন।
বিএনপির দাবি উপেক্ষা করে ‘জোটেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান’ রেখে আরপিও সংশোধন করল সরকারনিবন্ধিত দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই অংশগ্রহণ করতে হবে—এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও) অধ্যাদেশ জারি করেছে সরকার।
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চট্টগ্রাম–কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেতকয়েকদিন আগেই বিদায় নিলো ঘূর্ণিঝড় মোন্থা। এর মধ্যেই বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের দুই সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
ধানমন্ডিতে একের পর এক বিড়ালের চোখ ‘উপড়ে ফেলছে’ কেবিশেষজ্ঞরা বলছেন, প্রাণির প্রতি এমন নির্দয়তা থেকেই বড় অপরাধের প্রবণতা তৈরি হতে পারে। এদিকে ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ। সংস্থাটি জানিয়েছে, অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে তুর্কি সংসদীয় প্রতিনিধি দলতুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সিলেটে আ.লীগ নেতা হত্যা মামলায় ছেলের তিন দিনের রিমান্ডসিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় নিহতের ছেলে আসাদ আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সেনা চেকপোস্টে জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসেনাসদস্যের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর ও পা ধরে মাফ চাওয়ানোর অভিযোগ উঠেছে। সোমবার (৩ নভেম্বর) সাভারের পাকিজা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোহাম্মদ এমদাদুল হক ইমন।
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাতিল করেছে সরকার। গত ২৮ আগস্ট জারি করা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় সংশোধনী এনে ওই দুই বিষয় বাদ দেওয়া হয়েছে।
সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও মানি লন্ডারিং মামলা অনুমোদনবেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৯৩৯ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে পাঁচটি পৃথক মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক স্বপ্রণোদিত হয়ে হলফনামার মিথ্যা তথ্য যাচাই করবে না, ইসি পাঠালেই ব্যবস্থাআসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের অংশগ্রহণ ও প্রার্থীদের হলফনামা যাচাই নিয়ে প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রার্থীরা যদি হলফনামায় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেন, তবুও দুদক স্বপ্রণোদিত হয়ে তা যাচাই করবে না।
স্বামীকে রক্তাক্ত দেখি, হেলিকপ্টার থেকে টিয়ারশেল ছোড়া হয়: আদালতে সাক্ষীগত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় শহীদ নাদিম মিজানকে হত্যা ও তাঁদের বাড়িতে হেলিকপ্টার থেকে টিয়ারশেল ছোড়ার ঘটনার বর্ণনা দিয়েছেন তাঁর স্ত্রী তাবাসসুম আকতার নিহা (২০)।
ফেব্রুয়ারিতেই বইমেলা হবে? এখনো অনিশ্চয়তায় প্রকাশক-লেখকেরাআসছে ফেব্রুয়ারিতেই ২০২৬ সালের অমর একুশে বইমেলার হবে বলে গতকাল রোববার বাংলা একাডেমি বিজ্ঞপ্তি প্রকাশ করলেও লেখক-প্রকাশকদের মধ্যে অনিশ্চয়তা কাটেনি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রকাশক, লেখক ও পাঠকেরা।
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ঝিনাইদহের সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার কলোমনখালি বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।