স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী শনিবার দ্বিতীয় দফায় ১০০ আসনে প্রার্থী ঘোষণা আসতে পারে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্ট্রিমের সঙ্গে আলাপকালে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল-আমিন এসব তথ্য জানিয়েছেন।
আল-আমিন স্ট্রিমকে বলেন, ‘শনিবার আমাদের দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে। দ্বিতীয় দফায় ১০০ আসনে প্রার্থী ঘোষণা হবে।’
বাকি আসন পূর্ণ করার জন্য আবার প্রার্থী ঘোষণা হবে কিনা জানতে চাইলে আল-আমিন বলেন, ‘প্রথম দফায় আমরা ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছি। শনিবার দ্বিতীয় দফায় ঘোষণার পর হাতে সময় অনেক কম। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময়। আগামী সপ্তাহে আমাদের নির্বাচনী গণতান্ত্রিক সংস্কার জোটের প্রার্থী ঘোষণা করব।’
এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের প্রার্থীর ঘোষণা আগামী সপ্তাহে আসতে পারে বলে এবি পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল দিদারুল আলমও স্ট্রিমকে নিশ্চিত করেছেন।
এদিকে চলতি মাসের ১০ ডিসেম্বর প্রথম দফায় প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। দলের সদস্যসচিব আখতার হোসেন সারা দেশে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।
এর আগে এনসিপির আহ্বায়ক ছাড়াও গুরুত্বপূর্ণ নেতারা ৩০০ আসনে প্রার্থী দেবেন বলে একাধিকবার ঘোষণা দেন। গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের আলোচনার মধ্যেই এনসিপি গত ৬ থেকে ২০ নভেম্বর দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। এরপরও অনেকে মনোনয়ন ফরম নিয়েছেন। সব মিলিয়ে ৩০০ আসনের জন্য দেড় হাজারের বেশি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে দলটি জানিয়েছিল। গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের ফলে তারা ৩০০ আসলে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬