
কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। মামলা-সংক্রান্ত জটিলতার কারণে তাঁর মনোনয়ন প্রথমে স্থগিত রাখা হলেও পরে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় এই ঘোষণা দেন তিনি।
জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, কাগজপত্র ও মামলা-সংক্রান্ত জটিলতায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজার-২ আসনে সাত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে গোলাম মাওলা নামে আরেক প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়।
এই আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক, বাংলাদেশ খেলাফত মজলিশের ওবাইদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের এস এম রোকনুজ্জামান খান ও জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুল করিম।
মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই কক্সবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে মানবিক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ১১ দলীয় ঐক্যকে সমর্থনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান।
১৩ ঘণ্টা আগে
বিরোধী দল লংমার্চের নামে জাতীয় জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে নিজেদের রাজনৈতিক সফলতা-ব্যর্থতা পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
১৪ ঘণ্টা আগে-2021b7-256x144.webp)
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে সময় দেওয়া হলেও এখনো সংশোধন হতে দেখা যাচ্ছে না। এ সময় বেশিদিন দীর্ঘায়িত হবে না। অমানিশার অন্ধকার যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।
১৭ ঘণ্টা আগে
জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ১৫০ টাকার লাঞ্চের গল্প এবং ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো কোনো সাফল্য নেই।
০৫ সেপ্টেম্বর ২০২৬-2021b7-256x144.webp)