স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এ বি এম আব্দুস সাত্তার। একইসঙ্গে প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এ এ এম সালেহ (সালেহ শিবলী)।
শনিবার (৩ জানুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার এর আগে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের অক্টোবরে তিনি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবেও মনোনীত হয়েছেন । এছারাও এ বি এম আব্দুস সাত্তার বর্তমানে রূপালী ব্যাংক পিএলসির বোর্ড অব ডিরেক্টর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।
অন্যদিকে, এ এ এম সালেহ (সালেহ শিবলী) দীর্ঘদিন ধরেই তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অতীতে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির শীর্ষ নেতা ছিলেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৪ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪২ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে