স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তাঁকে দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আসিফ মাহমুদ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন। আমরা তাঁকে স্বাগত জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। তাঁকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে।’
নাহিদ ইসলাম জানান, এনসিপি নির্বাচনি যাত্রায় ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন। আগে এই দায়িত্ব ছিলেন নাসিরউদ্দীন পাটোয়ারী। তিনি নিজে প্রার্থী। তাই এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদকে।
তিনি আরও জানান, এনসিপির প্রার্থীরা যাতে জিততে পারে, গণঅভ্যুত্থানের শক্তি যাতে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য আসিফ মাহমুদ কাজ করবেন। তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আসিফ মাহমুদ এ গুরু দায়িত্ব পালন করবেন। তিনি নির্বাচন পরিচালনা কমিটি নতুনভাবে সাজাবেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬