স্ট্রিম প্রতিবেদক

একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তিনি শেরেবাংলা নগরে বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি সাভারের উদ্দেশে যাত্রা শুরু করেন।
এর আগে দুপুর ২টা ৫২ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে গাড়িবহর জিয়া উদ্যানের পথে রওনা দেয়। আগের দিন লন্ডন থেকে বিমানবন্দর হয়ে যে লাল-সবুজ পতাকার রঙে সাজানো বুলেটপ্রুফ বাসে তিনি এসেছিলেন, আজও সেই বাসই ব্যবহার করেন তিনি।
বাস ঘিরে কর্মী-সমর্থকদের প্রচণ্ড ভিড় থাকায় গুলশান থেকে শেরেবাংলা নগর পর্যন্ত মাত্র আট কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় পৌনে দুই ঘণ্টা। বিকেল ৪টা ৩৬ মিনিটে বাস থেকে নেমে তিনি সমাধিস্থলে হেঁটে যান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন। এ সময় তাকে আবেগাপ্লুত হয়ে চোখ মুছতে দেখা যায়।
জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে ওই বাসে করেই সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিপুলসংখ্যক নেতাকর্মী স্মৃতিসৌধের বাইরে ভিড় করেছেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন জনসমুদ্রে শুভেচ্ছা বিনিময় ও বক্তৃতা শেষে তিনি মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং রাতে গুলশানের বাসায় ফেরেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১১ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৩৯ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে