স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারে ৩০ কার্যদিবস বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ সময় বেঁধে দিয়ে শাহবাগ ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী।
সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে সরকারের পতনে আন্দোলন করা হবে। হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল শনিবার থেকে বাংলাদেশপন্থী বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কাছে গিয়ে সমর্থন চাওয়া হবে বলেও জানান তিনি।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর পর থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনে নামেন।
গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে কর্মসূচি স্থগিত করা হয়। তবে শুক্রবার জুমার নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগে সড়ক অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে তারা হাদির বিচার দাবিতে নানা স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘হাদি হত্যার ২১ দিন পার হলেও খুনিদের গ্রেপ্তারে সরকারের সদিচ্ছা আমরা দেখছি না। উল্টো প্রশাসন জনগণকে বিভ্রান্ত করছে। সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। কিন্তু ৩০ কার্যদিবসের মধ্যে প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে, আমরা এই সরকারের পতন আন্দোলনে বাধ্য হব।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬