স্পোর্টস ডেস্ক

নামের পাশে ‘জিদান’ থাকলে হয়তো ফুটবল মাঠে রূপকথার সাক্ষী হয়। ফরাসি ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জিনেদিন জিদান বা জিজু বুট তুলে রেখেছেন দুই দশক হতে চলল। তিনি মাঠ ছাড়লেও তাঁর ছেলে মাঠ মাতাচ্ছেন এক ভিন্ন দায়িত্বে। ফরাসি নীল জার্সিতে নয়, বরং নিজের পিতৃভূমি আলজেরিয়ার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ডাচদের বিশ্বকাপের মহড়ার শেষ প্রস্তুতিতে ধাক্কা দিলেন জিজু-পুত্র লুকা জিদান।
বুধবার রাত (৩ জুন) নেদারল্যান্ডসের ঘরের মাঠ রটারডামের স্টাডিয়ন ফেইনুর্দে নেদারল্যান্ডসের আক্রমণভাগে একের পর এক আক্রমণ চালালেও গোলবারের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এই আলজেরিয়ান গোলরক্ষক। ম্যাচের ৮৪ মিনিটে মেমফিস ডিপাইয়ের নিশ্চিত গোল হয়ে যাওয়ার মতো দ্রুত গতির শটটি, শূন্যে ভেসে শরীরটা ছুড়ে দিয়ে অবিশ্বাস্য এক ‘সেভ’ করেন লুকা। বাবার সেই চেনা ফুটবলীয় জাদুর মতোই গোলপোস্টের নিচে বিশ্বমানের কিপিং করে ডাচ ফরোয়ার্ডদের হতাশায় ডুবিয়েছে।
লুকার অবিশ্বাস্য প্রতিরোধকে পুঁজি করেই ঠিক পরপরই ৮৫ মিনিট কাউন্টার অ্যাটাকে দলটির ফরওয়ার্ড আনিস হাজ মুসা গোল করলে ১-০ তে এগিয়ে যায় আলজেরিয়া। যার ফলে ডাচদের বিপক্ষে ১-০ ব্যবধানের এক অভাবনীয় জয় তুলে নেয় আলজেরিয়া।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ১১ জুনের বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর এটিই ছিল নেদারল্যান্ডসের নিজেদের মাটিতে শেষ ম্যাচ। যদিও ঘরের মাঠে সমর্থকদের সামনে বিদায়ী ম্যাচটা এমন বিষাদে রূপ নেয়। ম্যাচে বল দখল এবং আক্রমণে আলজেরিয়াকে পুরোপুরি কোণঠাসা করে রেখেছিল ডাচরা। আক্রমণাত্মক ফুটবল খেললেও কেবল ফিনিশিংয়ের ব্যর্থতা ও লুকার সেভের ফলে হার স্বীকার করতে হয় ডাচদের।
বিশ্বকাপে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া নিজেদের প্রথম ম্যাচটি খেলবে ১৭ জুন, আর্জেন্টিনার বিপক্ষে। অন্যদিকে, নেদারল্যান্ডস বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আগামী ৮ জুন নিউইয়র্কের আইকান স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৫ জুন ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে জাপানির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৯ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬