ফাইনালে কেন হারল আর্জেন্টিনা, কী কৌশলে জিতল স্পেনটানটান উত্তেজনা, লাল কার্ডের নাটকীয়তা আর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের চোখ ধাঁধানো গোলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সিংহাসন কেড়ে নিয়েছে স্পেন। এমন থ্রিলিং ম্যাচে আর্জেন্টিনার এমন অসহায় আত্মসমর্পণের কারণ কী? স্পেনই বা কী কৌশলে এভাবে বোতলবন্দি করে রাখল মেসি অ্যান্ড কোং কে? উত্তরটা অতটাও জটিল নয়।২০ জুলাই ২০২৬
টানা দুইবার এমবাপ্পের গোল্ডেন বুটবিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারে ছিল স্পেনেরই জয়জয়কার। সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সেরা উদীয়মান খেলোয়াড় এই তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কারই উঠেছে স্পেনের তারকাদের হাতে। তবে গোলের মঞ্চে সবাইকে পেছনে ফেলে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।২০ জুলাই ২০২৬
যারা যোগ্য, ঈশ্বর তাদের পুরস্কৃত করেন: গোলদাতা তোরেসজার্মানির মারিও গোটশের পর বিশ্বকাপের ইতিহাসের মাত্র দ্বিতীয় বদলি খেলোয়াড় হিসেবে ফাইনালের জয়সূচক গোলটি করেছেন ফেরান তোরেস। আর এই ঐতিহাসিক গোলের পর স্প্যানিশ ফরোয়ার্ডের বলেন–যার যোগ্য ঈশ্বর কেবল তাদের পুরস্কৃত করেন।২০ জুলাই ২০২৬
১৬ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বসেরা স্পেন২০১০ সালে জোহানসবার্গের মাঠে বিশ্বজয়ের পর স্পেনের আরেকটি বিশ্বকাপের অপেক্ষা দীর্ঘ হয়েছে ১৬ বছর। মাঝখানে ভেঙেছে বিশ্বজয়ী দল, শেষ হয়েছে এক সোনালি প্রজন্ম, এসেছে একের পর এক হতাশা।২০ জুলাই ২০২৬
এনসোর লাল কার্ডে ১০ জনের আর্জেন্টিনা, খেলা অতিরিক্ত সময়েবিশ্বকাপ ফাইনালের ৯০ মিনিটের খেলা শেষেও গোল পায়নি স্পেন ও আর্জেন্টিনা। আক্রমণ-পাল্টা আক্রমণ আর কার্ডের নাটকীয়তায় ঠাসা দ্বিতীয়ার্ধের পরও ম্যাচটি ০-০ গোলের সমতায় শেষ হয়েছে।২০ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল•গোলশূন্য প্রথমার্ধে স্পেনের দাপটবিশ্বকাপ ফাইনালের প্রথম ৪৫ মিনিটে কোনো গোল না করেই বিরতিতে গেছে দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও স্পেন। রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্কোরলাইন ০-০ থাকলেও খেলার নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। একের পর এক আক্রমণ গড়ে তুলেও এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করতে পারেনি স্প্যানিশরা।২০ জুলাই ২০২৬
আকাশছোঁয়া দাম, ফিফার প্ল্যাটফর্মে ফাইনালের টিকিট ২৩ লাখ ডলার!২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে হইচই। ফিফার নিজস্ব টিকিট পুনঃবিক্রয় (রিসেল) প্ল্যাটফর্মে ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম এখন ২.৩ মিলিয়ন বা ২৩ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে।১৯ জুলাই ২০২৬
ইয়ামালে মুগ্ধ গাজা যেন ‘একখণ্ড স্পেন’ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর কৃতজ্ঞতাস্বরূপ বিশ্বকাপ ফাইনালে স্পেনের পক্ষে অবস্থান নিয়েছেন যুদ্ধবিধ্বস্ত গাজার ফুটবল সমর্থকেরা। ইয়ামালকে ধন্যবাদ জানিয়ে আল-বোজম বলেন, ‘আমরা আপনাকে ভালোবাসি। আমরা মন থেকে আপনাদের সমর্থন করি এবং আশা করি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফিলিস্তিনের পতাকাও ওড়াবেন।’১৯ জুলাই ২০২৬
ঢাবির পর জাবি-জবিতেও আর্জেন্টিনা-স্পেন ম্যাচ ঘিরে প্রবেশে বিধিনিষেধঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসেও বিশ্বকাপের ফাইনাল ঘিরে বহিরাগতদের প্রবেশে বিধিনিষেধ জারি হয়েছে।১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রীকাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে সময় ফিফাকে চুক্তির পুরো টাকা পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।১৯ জুলাই ২০২৬
ফাইনালে স্টেডিয়ামে ট্রাম্প, ছাদে থাকবে স্নাইপার-আকাশে এফ-১৬বিশ্বকাপের সোনালি ট্রফি কার হাতে উঠবে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ফাইনালের নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা।১৯ জুলাই ২০২৬