
ঢাকা স্ট্রিমের ইউএস ব্যুরো চিফ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক ফুলব্রাইট হিউবার্ট এইচ হামফ্রে ফেলো, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড

ঢাকার এক ডিসেম্বরের সন্ধ্যা। রাজপথে তখন এক নিহত যুবনেতার জন্য শোকাতুর মানুষের ভিড়। রাজপথের সেই কোলাহল থেকে অনেক দূরে পর্দার আড়ালে চলছিল অন্য এক নাটক। টেলিভিশন, ফেসবুক, ইউটিউব টকশো আর এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপগুলোতে সেই হত্যাকাণ্ড নিয়ে ছড়িয়ে পড়ছিল হরেক রকমের ব্যাখ্যা।

ভারত কি বাংলাদেশের বন্ধু? মিলিয়ন ডলারের প্রশ্ন। আপনি যেকোনো আওয়ামী লীগের সমর্থক বা কর্মীকে প্রশ্নটি করলে তাঁরা কোনো দ্বিধা না করে বলবেন, অবশ্যই। এমনকি এটাও বলতে পারেন, ভারত না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকত না।