স্ট্রিম প্রতিবেদক

দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে ক্ষুদ্র পর্যায়ে কিছু জায়গায় সমস্যা আছে বলেও তিনি জানান।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থনীতি নিয়ে সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনীতি নিয়ে আমরা সন্তুষ্ট। এখন আমি একা নই, সবাই বলে—আপনারা মনে মনে জানেন, আবার মাঝেমধ্যে অবশ্য বলেন যে পুরোপুরি সন্তুষ্ট নন। আর ক্ষুদ্র পর্যায়ে (মাইক্রো লেভেল) কিছু কিছু জায়গায় অবশ্যই সমস্যা আছে। তবে সার্বিকভাবে পৃথিবীর কোনো দেশেই একবারে সব খাত খুব ভালো চলবে—এটা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘মূলধন বা ক্যাপিটাল বেশিরভাগই নির্ভর করে বিভিন্ন অংশীজনের কর্মদক্ষতার ওপর। তাদের তদারকি করা বা সরকারে বসে শুধু অর্থ মন্ত্রণালয়ের পক্ষে একা সব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
বিগত সরকারগুলোর মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও ৫০ হাজার কোটি টাকার বেশি ব্যাংক ঋণ নিয়েছে—এর কারণ জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা দেখবেন, তারা (বিগত সরকার) যেসব প্রকল্প নিয়েছিল, সেগুলোর সব এবার আমরা বন্ধ করতে পারব না। অনেক প্রকল্পে ৫০ শতাংশ, ৬০ শতাংশ কাজ হয়ে গেছে। যদিও এ নিয়ে অনেকের নানা প্রশ্ন আছে। সেগুলো আমরা বন্ধ করলে—সার্বিকভাবে যেটাকে আমরা ‘নিষ্ক্রিয় ক্ষতি’ বলি—সে ক্ষতি আরও বাড়বে। অর্থাৎ যে টাকা দেওয়া হয়েছে, তা পুরোপুরি ক্ষতিতে পরিণত হবে। এই বিবেচনায় বেশ কিছু প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি।’
ঋণ ও ব্যয়ের হিসাব তুলে ধরে তিনি বলেন, ‘আমরা নতুন প্রকল্প খুব বেশি নেইনি—আপনারা দেখেছেন। অতএব সেই হিসাব আমাদের আছে। আর ঋণ পরিশোধের ব্যাপারে আমরা ৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছি। তাহলে এই টাকা কোথা থেকে আসবে—সেটাও তো বিবেচ্য।’
মূল্যস্ফীতি আবার বাড়ছে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এ কারণেই আজ ৫০ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। যত দ্রুত সম্ভব আমরা চাল দেশে নিয়ে আসছি।’

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬