ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ১১০৮ টাকা
স্ট্রিম প্রতিবেদক

চার দিন ব্যবধানে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন করে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা টাকা কমে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় নতুন দাম সমন্বয় করা হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ২ লাখ ২৩ হাজার ৫৪১, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৩১ এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ৫৯০, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৮৬৪ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা।
গত ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চে ওঠে। ওইদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় হয়। পরে কয়েক দফা কমে দাম ২ লাখ ২০ হাজার টাকার নিচেও নেমেছিল।
বিশ্ববাজারে টানা দুই সপ্তাহ পতন
মাঝে কয়েক দিন বৃদ্ধির পর গত দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে। ৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০ ডলার কমে ৪ হাজার ৩৮৬ ডলারে নেমেছে।
গত এক মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে মাত্র ১২ ডলারের কিছু বেশি। আর গত ছয় মাসে প্রতি আউন্সে দাম কমেছে ৮৩৯ ডলার।
.png)






-4fa442-256x144.webp)