
দাপ্তরিক কাজে রাষ্ট্রপতির নামের আগে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক বিশেষণ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে- রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না।
বুধবার থেকেই সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনে থাকা সব দপ্তরকে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য বলেছে।
.png)






