২০২৫ সাল ছিল সিনেমাপ্রেমীদের জন্য ভালো–মন্দ মেশানো এক বছর। সারা বছরে খুব বেশি বাংলাদেশি সিনেমা বাণিজ্যিকভাবে সফল হয়নি। চলুন জেনে নেওয়া যাক ২০২৫ সালের আলোচিত ৭টি সিনেমার কথা।
স্ট্রিম ডেস্ক

২০২৫ সাল ছিল সিনেমাপ্রেমীদের জন্য ভালো–মন্দ মেশানো এক বছর। সারা বছরে খুব বেশি বাংলাদেশি সিনেমা বাণিজ্যিকভাবে সফল হয়নি। মূলত দুই ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোই কিছুটা ব্যবসায়িক সাফল্য পেয়েছে। ঈদের বাইরে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমা সমালোচকদের প্রশংসা পেলেও, আয়–ব্যয়ের হিসাবে বছরটি ঢাকাই সিনেমার জন্য আবারও মন্দার মধ্য দিয়েই গেছে।
তবে একেবারে আলোহীনও ছিল না বছরটি। অ্যাকশন, থ্রিলার, হরর, কমেডি থেকে শুরু করে রোম্যান্স—সব ঘরানার সিনেমাই ২০২৫ সালে মুক্তি পেয়েছে। বড় বাজেট ও তারকাবহুল সিনেমার পাশাপাশি গল্পনির্ভর কিছু কাজও দর্শকের আগ্রহ কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, মুখে-মুখে প্রচার আর হলে দর্শকের লাইন—সব মিলিয়ে প্রমাণ হয়েছে, ভালো সিনেমা হলে দর্শক এখনো প্রেক্ষাগৃহে ফিরতে চান।

বাণিজ্যিক সাফল্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও শিল্পমানের দিক থেকে বিবেচনা করে চলুন জেনে নেওয়া যাক ২০২৫ সালের আলোচিত ৭টি সিনেমার কথা।
২০২৫ সালের অন্যতম বড় বাজেটের সিনেমা ‘বরবাদ’। চলতি বছর বাণিজ্যিকভাবে সফল সিনেমার একটি এটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় পবিত্র ঈদুল ফিতরে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।
সিনেমার টিজার মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। আর তার ফলাফল দেখা যায় সিনেমা হলে। শাকিব খানের মারকুটে অ্যাকশন আর নতুন লুক সিনেমাটিকে দর্শকদের হলমুখী করেছে। অ্যাকশন ও রোমান্সের সংমিশ্রণে তৈরি এই সিনেমাটি মুক্তির পরই বক্স অফিসে রীতিমতো কাঁপন ধরায়।
এই সিনেমায় সিয়াম আহমেদকে দেখা গেছে সম্পূর্ণ নতুন রূপে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া জংলি সিনেমায় সিয়ামের সহশিল্পী ছিলেন শবনম বুবলী ও দীঘি। মর্মস্পর্শী গল্পের সঙ্গে খানিকটা ‘বুনো’ সিয়ামকে দেখে দর্শকরা বেশ আগ্রহ নিয়ে সিনেমা হলে গেছেন।

রোমান্টিক হিরোর খোলস ছেড়ে সিয়ামের এই লুক এবং সিনেমার টিজার মুক্তির আগেই জংলিকে আলোচনার তুঙ্গে নিয়ে গিয়েছিল। পর্দায় ব্যাড প্যারেন্টিং, শিশুদের জন্য গুড টাচ, ব্যাড ট্যাচের মতো বিষয়গুলো দেখানো হয়েছিল এই সিনেমায়।
‘সুড়ঙ্গ’সিনেমার সাফল্যের পর আফরান নিশো আবারও বড় পর্দায় নিজেকে প্রমাণ করেছেন ‘দাগি’’সিনেমার মাধ্যমে। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটি মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। সমালোচকদের কাছেও বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমার গল্প ও নিশোর অভিনয়।
নিশোর বিপরীতে এতে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। একজন দাগি আসামির জীবনের টানাপোড়েন, পরিবার ও সমাজে তার অগ্রহণযোগ্যতা কীভাবে আবারও তাকে অপরাধজগতে নিয়ে যায়, এমনই এক ভিন্নধর্মী গল্প সিনেমাটিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক। আফরান নিশোর অনবদ্য অভিনয় এবং সিনেমার আবেগঘন ক্লাইম্যাক্স দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ছিল বছরের অন্যতম আলোচিত পলিটিক্যাল থ্রিলার। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন সাবিলা নূর। এছাড়া এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ সহ অনেক নামী অভিনেতা।
একটি টিভি চ্যানেল জিম্মি করার শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি দর্শকদের শেষ পর্যন্ত পর্দায় আটকে রেখেছিল। পুরো সিনেমায় উঠে এসেছে সাদাপোশাকে সাধারণ মানুষকে তুলে নিয়ে যাওয়া, আটক না দেখিয়েই রাষ্ট্রীয় বাহিনীর খুন, দুর্নীতিসহ নানা প্রসঙ্গ। সিনেমার গানগুলোও মুক্তির আগে ব্যাপক জনপ্রিয়তা পায়।
তারকাবহুল কাস্টিং এবং ভিন্নধর্মী গল্পের কারণে মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। চার্লস ডিকেন্সের ক্লাসিক গল্প ‘আ ক্রিসমাস ক্যারল’অবলম্বনে নির্মিত এই ফ্যান্টাসি-কমেডি সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম ও আফসান মিমি।
সিনেমাটি মুক্তি পায় ঈদুল আজহায়। এ বছরে মুক্তিপ্রাপ্ত অন্যতম ব্যবসাসফল এবং আলোচিত এই সিনেমা। সমালোচকরা বলছেন, উৎসব সিনেমার মাধ্যমে বাংলাদেশ আবারও পারিবারিক গল্পের সিনেমার যুগে প্রবেশ করল।
সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইনসাফ’। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ঈদুল আজহায়। এতে জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ, সঙ্গে ছিলেন শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম। সিনেমায় তাসনিয়া ফারিণের আইটেম সং মুক্তির আগেই দর্শকের মনযোগ আকর্ষণ করেছিল।

সমালোচকদের মতে, অ্যাকশন–রোমান্স মিলিয়ে উপভোগ্য বাণিজ্যিক সিনেমার রসদ ‘ইনসাফ’–এর ছিল। কিন্তু লেখক–নির্মাতা সিনেমার সঙ্গে ঠিক ‘ইনসাফ’করতে পারেননি।
কোনো পেশাদার অভিনয়শিল্পী ও তারকা ছাড়াই শুধুমাত্র গল্পের জোরে যে সিনেমা দর্শকের প্রশংসা কুড়াতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ ‘দেলুপি’। এ বছরের শেষ দিকে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। এতে অভিনয় করেছেন চিরঞ্জিত বিশ্বাস, অদিতি রায়সহ বিভিন্ন স্থানীয় শিল্পীরা।
খুলনার দেলুটি ইউনিয়নের মানুষের জীবনসংগ্রাম ও নদীভাঙনের বাস্তব চিত্র এতে তুলে ধরা হয়েছে। এছাড়াও সিনেমাটিতে আছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার খন্ডচিত্র। এদেশের মাটি ও মানুষের সংগ্রামের গল্প অত্যন্ত নিখুঁতভাবে পর্দায় উপস্থাপনের সমালোচক ও দর্শক মহলে সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

.png)

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুর নয় বছর পূর্ণ হলো আজ ২১ আগস্ট। এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। পোস্টে শাকিব খান লেখেন, নায়করাজকে হারানোর শূন্যতা আজও তিনি সমানভাবে অনুভব করেন। তাঁর ভাষায়, রাজ্জাক শুধু একজন কিংবদন্তি
২১ আগস্ট ২০২৬
আজকের দিনে একটি ভাইরাল ভিডিও, একটি রিয়েলিটি শো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্টই যথেষ্ট হতে পারে লাখো মানুষের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু নায়ক রাজ্জাকের সময়ে এই শর্টকাটের কোনো সুযোগ ছিল না। দর্শক প্রথমে তাঁকে একটি চরিত্রে দেখতেন, তারপর আরেকটিতে, তারপর আরও একটিতে—আর এই পুনরাবৃত্তির ভেতর
২১ আগস্ট ২০২৬
১৯৬৪ সালে কলকাতা থেকে ঢাকায় এসে যে তরুণটি চলচ্চিত্রে জায়গা খুঁজছিলেন, মাত্র দুই বছরের মধ্যে তিনিই হয়ে উঠলেন ‘বেহুলা’র নায়ক। এরপর পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, নতুন চলচ্চিত্রের ভাষা, বাণিজ্যিক সিনেমার উত্থান—সবকিছুর মধ্য দিয়েই রাজ্জাকের ক্যারিয়ার এগিয়েছে। প্রায়
২১ আগস্ট ২০২৬
‘আশা ছিল ভালোবাসা ছিল’, ‘সেই রাতে রাত ছিল পূর্ণিমা’, ‘মেরে সপ্নো কি রানি’, ‘রূপ তেরা মস্তানা’ কিংবা ‘জিন্দেগি এক সফর হ্যায় সুহানা’—এমন অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী বলিউডের কিংবদন্তি কিশোর কুমার। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তাঁর গান আজও মানুষের মনে একই রকম জনপ্রিয়। রোমান্টিক গানে যেমন শ্রোত
০৪ আগস্ট ২০২৬