স্ট্রিম ডেস্ক

ভারতের ওড়িশা রাজ্যের সাম্বলপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে আধার কার্ড দেখতে চাওয়ার পর এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই সময় আরও দুই শ্রমিক আহত হন। নিহত ওই যুবকের নাম জুয়েল রানা (২০)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদন জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত অপর দুই শ্রমিকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকার শ্রম ঠিকাদার হক সাহেব জানান, জুয়েল রানা ও অন্য দুই শ্রমিক সন্ধ্যায় চা খেতে বেরিয়েছিলেন। হঠাৎ ৪-৫ জন যুবক এসে তাদের পথ আটকায় ও ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ শুরু করে। দুর্বৃত্তরা তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড দেখতে চায়।
হক সাহেব বলেন, ‘আমার শ্রমিকরা যখন আধার কার্ড দেখানোর জন্য তা আনতে যাচ্ছিল, তখনই পেছন থেকে লাঠি দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। জুয়েলের মাথায় লাঠির আঘাতে গুরুতর জখম হয় ও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
হক সাহেব আরও জানান, গত ১৩ বছর ধরে তারা সাম্বলপুরে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছেন, কিন্তু এর আগে কখনো এমন পরিস্থিতির মুখে পড়েননি।
তবে ওড়িশা পুলিশ ঠিকাদারের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। পুলিশের দাবি, এই হামলা পূর্বপরিকল্পিত বা জাতিগত বিদ্বেষপ্রসূত নয়, বরং ‘হঠাৎ উত্তেজনা’ (সাডেন প্রভোকেশন) থেকে ঘটা ঘটনা।
ওড়িশা পুলিশের মহাপরিদর্শক (উত্তরাঞ্চল) হিমাংশু লাল এক বিবৃতিতে বলেন, ‘আইনথাপালি থানায় হত্যা মামলা হয়েছে ও সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। এটি হঠাৎ উত্তেজনার বশে ঘটা হত্যাকাণ্ড, কাউকে নির্দিষ্ট করে টার্গেট করা হয়নি।’
অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমন্ত বারিক দাবি করেন, স্থানীয় কিছু যুবকের সঙ্গে ওই শ্রমিকদের বন্ধুত্ব ছিল ও তারা একসঙ্গে খাওয়াদাওয়া করতেন। মদ্যপ অবস্থায় বিড়ি চাওয়া নিয়ে তাদের মধ্যে তর্কের সূত্রপাত হয় এবং এর জেরেই হামলা ঘটে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শ্রমিকদের ভিনরাজ্যে হেনস্তার ঘটনা এই প্রথম নয়। এর আগে গত আগস্ট মাসে সাম্বলপুরের পার্শ্ববর্তী ঝাড়সুগুদা জেলায় অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছিল পুলিশ। যদিও যাচাই-বাছাইয়ের পর দেখা যায়, তাদের অধিকাংশই ছিলেন পশ্চিমবঙ্গের সাধারণ শ্রমিক।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে