স্ট্রিম ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র গত ৪৭ বছর ধরে চেষ্টা করেও ইরানকে ধ্বংস করতে সক্ষম হয়নি।
ট্রাম্পের এই মন্তব্যের উল্লেখ করে খামেনি বলেন, তিনি (ট্রাম্প) তাঁর জনগণের কাছে এই অভিযোগ করেছেন। এটি ভালো স্বীকারোক্তি। যুক্তরাষ্ট্র এটা করতেও পারবে না।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করে যাচ্ছে ইরান। প্রথম দফায় গত ৬ ফেব্রুয়ারি ওমানের মাসকটে দুই পক্ষের মধ্যে পরোক্ষ বৈঠক হয়। তবে সেই বৈঠক থেকে কোনো ফল আসেনি। তখন জানানো হয়েছিল আবারও দুই পক্ষ বসেব। সেই অনুযায়ী আবারও দুই পক্ষ আবারও বসেছে।
আজ জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নিচ্ছেন। অন্যদিকে, ইরানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে, আজ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জেনেভায় আলোচনা কার্যকর হওয়ার জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবাস্তব দাবি এড়িয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি এক কর্মকর্তা বলেন, তেহরান ‘প্রকৃত এবং গঠনমূলক প্রস্তাব’ নিয়ে আলোচনার টেবিলে আসছে।
এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পারমাণবিক আলোচনায় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ-এর প্রধানও উপস্থিত থাকবেন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে