তথ্যসূত্র:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও বিশ্বশান্তির পক্ষে কথা বলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন পোপ লিও চতুর্দশ। সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের সঙ্গে বিতর্কে না জড়িয়ে নিজের অবস্থানে অটল থাকার ঘোষণা দেন তিনি।
এর আগে রোববার (১২ এপ্রিল) পোপ লিওকে ‘দুর্বল’ ও ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, পোপ একজন ‘উগ্র লিবারেল’ এবং তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে সমর্থন দিচ্ছেন। এর জবাবে পোপ লিও বলেন, ‘আমি তাঁর (ট্রাম্প) সঙ্গে বিতর্কে জড়াতে চাই না। আমি যুদ্ধের বিরুদ্ধে কথা বলে যাব। বিশ্বজুড়ে শান্তি ও সংলাপের সংস্কৃতি প্রচার করতে এবং রাষ্ট্রের মধ্যকার সমস্যাগুলোর ন্যায়সংগত সমাধান খুঁজতে কাজ করে যাব।’
পোপ লিও আরও বলেন, ‘অনেক মানুষ কষ্ট পাচ্ছে এবং অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে। কেউ না কেউ তো দাঁড়াবেই এবং বলবে, এর চেয়ে ভালো কোনো পথ আছে।’
গত সপ্তাহে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এক শান্তি প্রার্থনায় পোপ লিও বলেন, ‘সর্বশক্তিমান হওয়ার বিভ্রান্তি’ সারা দুনিয়ায় সংঘাতকে উসকে দিচ্ছে। যদিও তিনি ট্রাম্পের নাম নেননি, তবে সামরিক উত্তেজনা বৃদ্ধি করে এমন বক্তব্যের সমালোচনা করে সেগুলোকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছিলেন।
এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, ‘পোপ লিও অপরাধ দমনে “দুর্বল” এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে “ভয়ংকর”। আমি এমন কোনো পোপ চাই না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে।’
এই পোস্টের পরে ট্রাম্প একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে যিশু খ্রিষ্টের বেশে দেখা যাচ্ছে।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৪১ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে