স্ট্রিম ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের মিসরে স্থানান্তরের লক্ষ্যে রাফাহ ক্রসিং একদিক থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম ও আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা।
এর আগে বুধবার (৩ ডিসেম্বর) ইসরায়েল এক বিবৃতিতে ঘোষণা দেয়, দেশটি গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের পালানোর জন্য একতরফাভাবে রাফাহ ক্রসিং খুলে দেবে। এরপরই পাকিস্তান, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা উদ্বেগ প্রকাশ করেন।
এছাড়া ইসরায়েলের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে মিসর। বরং কায়রো অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করে দিতে উভয় দিকের অবরোধ তুলে নেওয়ার ওপর জোর দিয়েছে।
এদিকে, সমালোচকরা ইসরায়েলের এই সিদ্ধান্তে ফিলিস্তিনিরা জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছেন। আর মিসর ইসরায়েলের সিদ্ধান্তের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গৃহীত শান্তি পরিকল্পনার শর্তাবলী মেনে চলার ওপর জোর দিয়েছে। ওই পরিকল্পনায় পূর্ণ মানবিক প্রবেশাধিকারের বিধান রয়েছে।
গাজার বাসিন্দাদের জন্য রাফাহ ক্রসিংই হলো বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ পথ, যেখানে ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণে নেই। তবে কয়েক মাস ধেরে এই ক্রসিং বন্ধ আছে। ফলে গাজাবাসীর জীবন রক্ষাকারী ত্রাণ সরবরাহ বন্ধ আছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত করার যেকোনো প্রচেষ্টাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার পূর্ণ আনুগত্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ওই পরিকল্পনায় রাফাহ ক্রসিং উভয় দিকে উন্মুক্ত রাখা, জনগণের চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং গাজা উপত্যকার যে কোনও বাসিন্দাকে দেশত্যাগে বাধ্য করা থেকে বিরত থাকা, গাজায় স্থিতিশীলতা পুনরুদ্ধার, নিজেদের ভূমিতে থাকার এবং মাতৃভূমি নির্মাণে ফিলিস্তিনিদের অংশগ্রহণের জন্য সঠিক পরিস্থিতি তৈরি করার কথা বলা আছে।
অন্যদিকে, এই অঞ্চলে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতির ফের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রীরা। তাঁরা কোনো ধরনের বিলম্ব ও বাধা ছাড়াই ‘ট্রাম্প প্লান’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা ও শান্তি আনার মাধ্যমে এই অঞ্চলের স্থিতিশীলতার ভিত্তি গড়ায়ও জোর দেন তাঁরা।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে