স্ট্রিম ডেস্ক

বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাসভবনে তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)। ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে মমতা এখন দিল্লিতে রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে কলকাতার ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয় ও মমতার বাড়িতে নারী পুলিশসহ সিআইডির একটি দল প্রবেশ করে।
বিধানসভায় বিরোধী দলীয় নেতা নির্বাচনে দলীয় বিধায়কদের (এমএলএ) সই জালিয়াতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি। সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির লিখিত জবাবের সূত্রেই এই তল্লাশি চালানো হচ্ছে। এর আগে এই জালিয়াতি নিয়ে অভিষেককে নোটিশ পাঠিয়েছিল সিআইডি।
জবাবে অভিষেক জানান, বিধায়কদের স্বাক্ষর দলের কেন্দ্রীয় কার্যালয়েই সংগ্রহ করা হয়েছিল। এক সিআইডি কর্মকর্তা বলেন, ‘অভিষেক ব্যানার্জির বিবৃতির ওপর ভিত্তি করে এখানে তদন্ত ও আলামত সংগ্রহের জন্য এসেছি।’
ওই কর্মকর্তারা জানান, সিআইডির তিনটি দল এই তল্লাশি চালাচ্ছে; এর মধ্যে একটি দল মমতার বাসভবনে, অন্য দুটি দল দলীয় কার্যালয় এবং অভিষেকের বাসভবনে তল্লাশি চালাচ্ছে।
এই বিতর্কের সূত্রপাত বিধানসভার স্পিকারের কাছে তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলীয় নেতা স্বীকৃতির প্রস্তাব পাঠানো দিয়ে। অভিযোগ ওঠে, প্রস্তাবে বেশ কয়েকজন বিধায়কের ভুয়া বা জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।
তৃণমূলের দুই বিদ্রোহী বিধায়ক—ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা স্পিকারের কাছে অভিযোগ করেন, এই প্রস্তাব বানোয়াট এবং ৭০ স্বাক্ষরের মধ্যে অন্তত ১৪ স্বাক্ষর ব্লক লেটারে বা ভুয়াভাবে করা। এই অভিযোগের পরপরই একটি এফআইআর দায়ের করে মামলা সিআইডিকে হস্তান্তর করা হয়।
তথ্যসূত্র: এনডিটিভি

.png)

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
১৩ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৭ ঘণ্টা আগে