স্ট্রিম ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ উদ্ধারকর্মীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। খবর আল-জাজিরার।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) মাজদাল জাউন শহরের একটি ভবনে পরপর দুটি হামলা চালায় ইসরায়েল। প্রথম হামলায় হতাহতদের সাহায্য করতে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গেলে দ্বিতীয় হামলায় তাঁরা আক্রান্ত হন। এতে তিন সিভিল ডিফেন্সের সদস্যসহ পাঁচজন নিহত হন।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, মানবিক দায়িত্ব পালনরত সিভিল ডিফেন্স সদস্যদের লক্ষ্য করে হামলা এবং তাঁদের হত্যা একটি ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’।
তিনি আরও বলেন, সরকার আন্তর্জাতিক পরিসরে এ ঘটনার নিন্দা জানাতে এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে সর্বোচ্চ চেষ্টা চালাবে।
লেবাননের সিভিল ডিফেন্সের এক মুখপাত্র রয়টার্সকে জানান, দ্বিতীয় হামলার সময় তিনজন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এবং পরে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।
লেবাননের সেনাবাহিনী জানায়, হামলায় সামরিক বাহিনী, উদ্ধারকর্মী এবং দুটি বুলডোজার লক্ষ্যবস্তু ছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবাননে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে লেবানন।
অন্যদিকে, হিজবুল্লাহও যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ইসরায়েল ও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক রামজি কাইস বলেন, লেবানন ও গাজায় চলমান যুদ্ধে আন্তর্জাতিক নীরবতা ইসরায়েলি সেনাবাহিনীর সহিংসতাকে আরও উৎসাহিত করছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দেশজুড়ে বিভিন্ন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে মোট ২ হাজার ৫৩৪ জন নিহত এবং ৭ হাজার ৮৬৩ জন আহত হয়েছেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে