স্ট্রিম প্রতিবেদক

দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
রোববার (২৪ মে) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে সচিবালয়ে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। সরঞ্জামগুলো জরুরি রোগী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই অনুদানের আওতায় ১৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫৭০টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, ১২টি ব্যাগ-ভালভ-মাস্ক (বিভিএম) রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস দেওয়া হয়েছে। এসব চিকিৎসা সরঞ্জাম দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে শ্বাসকষ্টজনিত জটিলতা এবং জরুরি রোগী ব্যবস্থাপনায় কার্যকর হবে। বিশেষ করে বর্তমান হাম পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে এগুলো সহায়ক হবে।
অনুষ্ঠানে আইসিআরসি ঢাকা ডেলিগেশনের পক্ষ থেকে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং আইসিআরসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হস্তান্তরকালে আইসিআরসি প্রতিনিধিরা জানান, বাংলাদেশে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা এবং স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের মানবিক সহযোগিতা ও সংলাপ অব্যাহত থাকবে।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে