ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
স্ট্রিম প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ২২০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭২ জন ঢাকা বিভাগের হাসপাতালে (সিটি করপোরেশনসহ) ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৯৬, ময়মনসিংহে ৭৩, খুলনায় ৬০, রংপুরে ৩৮, রাজশাহীতে ৩৩ এবং বরিশালে ১৮ জন ভর্তি হয়েছেন।
এদিকে, ঢাকাসহ দেশজুড়ে ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার রোধে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)




-97799a-256x144.webp)