স্ট্রিম প্রতিবেদক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো লাইনে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ খুঁটি স্থাপনের চেষ্টা করেছে। তবে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) অনড় অবস্থানের মুখে খুঁটি সরাতে বাধ্য হয় তারা।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর আওতায় থাকা কলসিরমুখ সীমান্ত এলাকায় গতকাল সন্ধ্যায় বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো লাইনে খুঁটি স্থাপন শুরু করে। বিষয়টি সীমান্তবাসী ও বিজিবির টহল দলের নজরে এলে তাৎক্ষণিক কলসিরমুখ বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আপত্তি জানান এবং সেখানে অবস্থান নেন।
এ সময় আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে অবিলম্বে খুঁটি অপসারণ করতে বলে বিজিবি। বাধ্য হয়ে বিএসএফ সদস্যরা কার্যক্রম বন্ধ করেন এবং জিরো লাইনে বসানো খুঁটি অপসারণ করে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান নেয়। বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করে খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয়।
তিনি আরও জানান, বর্তমানে এই সীমান্ত এলাকায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে