স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশি উর্দুভাষী জনগোষ্ঠীর জীর্ণ ক্যাম্প জীবনের অবসান ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন কাউন্সিল অব মাইনোরিটিজের নির্বাহী পরিচালক খালিদ হোসেন। সোমবার (১৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনারে এই দাবি জানান তিনি।
খালিদ হোসেন বলেন, ‘দেশের ১১৬টি ক্যাম্পে উর্দুভাষীরা মানবেতর জীবনযাপন করছে। জরাজীর্ণ জীবনের অবসান ঘটিয়ে সরকারের বিশেষ প্রকল্পে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি।’
প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচারের কোর টিম মেম্বার খন্দকার হাসিবুল কবীর বলেন, ‘পুনর্বাসন সহজ বিষয় নয়। এর জন্য নিয়মতান্ত্রিক মডেল লাগবে।’ তিনি একটি ক্যাম্পকে ‘মডেল’ হিসেবে নিয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা সরকারের কাছে জমা দেওয়ার পরামর্শ দেন। তিনি আশ্বাস দেন, এক্ষেত্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং তার সংগঠন সহযোগিতা করবে।
বাংলাদেশ উর্দুভাষী অধিকার আন্দোলনের সেক্রেটারি মেহনাজ আক্তার বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা মাত্র ১০ বাই ৮ ফুটের ঘর রেখে গেছেন। সেখানে আজও আমরা গাদাগাদি করে থাকি। পরিস্থিতির পরিবর্তন না হলে আমাদের সন্তানরাও সেখানেই থাকবে।’ অন্য সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য থাকবে না এমন পুনর্বাসন ব্যবস্থার দাবি জানান তিনি।
সেমিনারে দেশের বিভিন্ন ক্যাম্প থেকে আগত প্রতিনিধিরা নিজ এলাকার দুর্দশার চিত্র তুলে ধরে অবিলম্বে নাগরিক অধিকার ও বাসস্থানের নিশ্চয়তা চান।
বক্তারা বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের জীবনযাত্রার উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্যসহ সকল সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার দাবি জানান।
সেমিনারে বক্তব্য রাখেন শামসুল হক ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল হক বাবু, বাংলাদেশ মোহাজির ওয়েলফেয়ারের সভাপতি ওয়াসী আহমেদ ওয়াসী, উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি সাদাকাত খান ফাক্কু এবং বাংলাদেশ মোহাজির ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কমিটির সভাপতি এস কে আজিম।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে