স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত বুধবার (৬ মে) পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, মিরপুর বিভাগের সাতটি থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অপরাধীদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করে বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর মডেল থানা এলাকায়। গত বুধবার দিবাগত মধ্যরাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে মিরপুর মডেল থানা পুলিশ ৫৬ জন, পল্লবী থানা ৩৩ জন, শাহআলী থানা ১৭ জন, কাফরুল থানা ১৫ জন, দারুস সালাম থানা ১৪ জন, রূপনগর থানা ১৩ জন এবং ভাষানটেক থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের দৌরাত্ম্য কমাতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ আদালতে পাঠানো হয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ few সেকেন্ড আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে