ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালী

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৩
নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক এমরান। ছবি: সংগৃহীত
নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক এমরান। ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় ধর্ষণে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় শিশুটির অভিযোগে তার মাদ্রাসার শিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানকে (৪৫) পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছেন স্থানীয়রা।

এমরান উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোলাম কিবরিয়ার ছেলে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। আজ বুধবার ভুক্তভোগীর বাবার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, গত কয়েক মাস ধরে শিশুটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। সম্প্রতি শারীরিক পরিবর্তন টের পায় পরিবার। সোমবার স্থানীয় একটি হাসপাতালে নিলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়। পরে শিশুটি জানায়, শিক্ষক এমরান গত ৫-৬ মাস ধরে একাধিকবার তাকে ধর্ষণ করেছে।

বিষয়টি মঙ্গলবার জানাজানি হলে রাত ৮টার দিকে শিক্ষক এমরানকে ধরে পিটুনি দেয় স্থানীয়রা। পরে সুধারাম থানাকে জানালে পুলিশ গিয়ে তাকে আটক করে। বর্তমানে পুলিশ প্রহরায় নোয়াখালী জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ওই শিক্ষক নিজের বাসায় শিশুটিকে প্রাইভেট পড়াতেন। পরিবার জানিয়েছে, সেখানেই তাকে ধর্ষণ করা হয়। মামলায় হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত