স্ট্রিম প্রতিবেদক

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া বৈশাখী শোভাযাত্রার চারটি মোটিফ উচ্চতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে আটকে গেছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রাটি মেট্রোরেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় এই বিপত্তি ঘটে।
জানা গেছে, এবারের শোভাযাত্রায় মোট পাঁচটি প্রধান মোটিফ ছিল। এর মধ্যে মোরগ, শান্তির পায়রা এবং বেহালার ওপরের অংশ মেট্রোরেলের স্থাপনায় আটকে যায়। পরবর্তী সময়ে উপস্থিত সদস্যরা বিশেষ কৌশলে এই তিনটি মোটিফ পার করে নিতে সক্ষম হন। এরপর ‘হাতি’ পার হয়ে গেলেও শেষ পর্যন্ত ‘টেপা ঘোড়া’ মোটিফটি আর পার করা সম্ভব হয়নি। পিলারের সঙ্গে আটকে যাওয়ায় শোভাযাত্রাটি সেখান থেকেই ইউটার্ন নিতে বাধ্য হয়।

উচ্চতা নিয়ে এমন বিভ্রাটের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভাস্কর্য বিভাগের শিক্ষক ও বৈশাখী শোভাযাত্রা কমিটির সদস্য সচিব এ এ এম কাউছার হাসান স্ট্রিমকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ আমাদের ২৫ ফিট উচ্চতার সীমাবদ্ধতার কথা বলেছিলেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী মোটিফগুলো ২০ ফিট উচ্চতায় তৈরি করেছিলাম। তবুও কেন এগুলো আটকে গেল, তা আমরা বুঝতে পারছি না।’
উল্লেখ্য, প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে চারুকলা থেকে শোভাযাত্রা বের করা হয়। তবে এবার মেট্রোরেলের স্থাপনার কারণে উচ্চতা নিয়ে আগে থেকে সতর্ক থাকা সত্ত্বেও এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে