ব্রাহ্মণবাড়িয়ায় খেলা নিয়ে বিবাদে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১৪
ব্রাহ্মণবাড়িয়ায় খেলা নিয়ে বিবাদে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ। সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় খেলা নিয়ে বিবাদে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ। সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে স্বল্পনোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় পাশের নতুন হাবলিপাড়া এলাকার কিশোর লামিন। সেখানে স্বল্পনোয়াগাঁও গ্রামের কিশোর শুভর সঙ্গে তার কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শুভ লামিনকে মারধর করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত