স্ট্রিম সংবাদদাতা

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে সাংস্কৃতিক পরিবেশনা, গীতিনাট্য, নৃত্য ও আলোচনা সভাসহ এই উৎসবের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে ১০ মে পর্যন্ত। মেলা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কবির স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক স্থানে রবীন্দ্রানুরাগী ও দর্শনার্থীদের পদচারণা বেড়েছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের শাহজাদপুর একসময় রানি ভবানীর জমিদারির অংশ ছিল। ১৮৪০ সালে কবির পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই জমিদারি কিনে নেন। পরবর্তীতে ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির কাজে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত শাহজাদপুরে আসতেন এবং এই কাছারি বাড়িতেই থাকতেন। এখানে অবস্থানকালে তিনি ‘সোনার তরী’, ‘চৈতালী’, ‘কল্পনা’র মতো কাব্যগ্রন্থ এবং ‘পোস্টমাস্টার’, ‘ছুটি’, ‘সমাপ্তি’, ‘ক্ষুধিত পাষাণ’—এর মতো বিখ্যাত ছোটগল্প রচনা করেন।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুমন কান্তি বড়ুয়া।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৩৪ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে