
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। তারা সংগঠিত হয়ে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ছয়জনকে আটক করে, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. সোহেল (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), শেখ ফরিদ (৪০), সিরাজিল হক মনজু (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫) এবং শরিয়ত উল্লাহ (৪০)।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম জানিয়েছেন, আটককৃতরা প্রাথমিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচয় দিয়েছেন। বর্তমানে তাদের পরিচয় আরও বিশদভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, ‘শহীদ মিনারে ফুল দেওয়ার নাম করে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে জড়ো হওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৯ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
১০ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
১১ ঘণ্টা আগে