স্ট্রিম প্রতিবেদক

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে শিক্ষার্থীদের কীভাবে ভোট দেবেন, সে বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীকে ৯ তারিখ সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে যেকোনো সময় নির্ধারিত ভোটকেন্দ্রে আসতে হবে। এরপর পোলিং অফিসার শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হবেন।
পরিচয় নিশ্চিত করার জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড অথবা পে-ইন-স্লিপ প্রদর্শন করবেন এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড প্রদর্শন করবেন।
পরে শিক্ষার্থীর আঙুলে অমোচনীয় কালির দাগ দেওয়া হবে। শিক্ষার্থী ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন এবং পোলিং অফিসারকে ভোটার নম্বর জানাবেন।
এর পরের ধাপ হিসেবে ভোটার ব্যালট নিয়ে গোপন কক্ষে যেতে হবে। সেখানে মোবাইল ফোন অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম ও নম্বর খুঁজে বের করতে হবে। তারপর প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন শিক্ষার্থী। ঘরের বাইরে ক্রস চিহ্ন দেওয়া যাবে না।
সব প্রার্থীকে ভোটদান শেষে নির্ধারিত বাক্সে ব্যালট পেপার জমা দিতে হবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুইটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপার কোনো ভাঁজ না করে সেগুলো জমা দিতে হবে।

.png)

কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
২৮ মিনিট আগে
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালের কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আলীনগর পুলিশ ফাঁড়ির পানির সরবরাহ লাইনে বিষাক্ত রাসায়নিক মেশানোর অভিযোগে ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৪২ মিনিট আগে