প্রেমের টানে রংপুরে চীনের যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৬
প্রেমের টানে রংপুুরে এসে মুসলিম হয়েছেন চীনের যুবক। ছবি:  সংগৃহীত
প্রেমের টানে রংপুুরে এসে মুসলিম হয়েছেন চীনের যুবক। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে চীনের এক যুবকের সঙ্গে স্থানীয় এক তরুণীর বিয়ে হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে তরুণীর মামাবাড়িতে এই বিয়ে হয়।

কনের পরিবারের দাবি, উভয় পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। শুক্রবার বিষয়টি জানাজানি হলে বর-কনেকে দেখতে স্থানীয়রা ভিড় করেন।

কনের পরিবার জানায়, তরুণীর বাড়ি উপজেলার মিঠিপুরে। তিনি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন।

পরিবারের ভাষ্য, প্রায় দেড় বছর আগে একটি অ্যাপের মাধ্যমে চীনা যুবকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চীনের যুবকের নাম ঝাওহুইয়ান। মুসলিম হয়ে তিনি আয়ান ইসলাম নাম নিয়েছেন। তার বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টির ইয়াস্কু টাউনশিপে।

জানা যায়, গত ২৫ আগস্ট আয়ান ইসলাম বাংলাদেশে আসেন। এরপর দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার তরুণীর মামাবাড়িতে দুজনের বিয়ে হয়।

কিশোরীর বাবা বলেন, দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে পড়ানো হয়েছে। তরুণীর মা বলেন, মেয়ের সম্মতি ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের আয়োজন হয়েছে। চীন থেকেই এখানে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে আয়ান ইসলাম নাম নেন। এরপর আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, প্রেমের সম্পর্কে চীনের যুবকের সঙ্গে মেয়েটির বিয়ে হয়েছে বলে তিনি শুনেছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত