স্ট্রিম সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে সাজেকসহ রাঙামাটির কেন্দ্রগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা জেলার দর্শনীয় জায়গায়গুলো ঘুরে বেড়াচ্ছেন। আবার অনেকে ইঞ্জিনচালিত বোটে করে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছেন।
শনিবার (৩০ মে) বিকেলে রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্স ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, সেতুতে পর্যটকদের অনেক ভিড়। এ সময় পর্যটকদের সেতুতে ছবি তুলছে দেখা যায়। ঝুলন্ত সেতুর পাশ থেকে ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।
এ ছাড়া ঝুলন্ত সেতু ছাড়াও পলওয়েল পার্ক, ডিসি বাংলো, রাঙাদ্বীপ, আসামবস্তি ব্রিজ, আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়ক ছাড়াও কাপ্তাই হ্রদকেন্দ্রিক রিসোর্ট কটেজগুলোতেও পর্যটকরা ভ্রমণ করছেন। অন্যদিকে, রাঙামাটি সাজেক ভ্যালিতে পর্যটনকেন্দ্রেও পর্যটকদের ভিড় বেড়েছে।
ফেনী থেকে বেড়াতে আসা খোরশেদ আলম, সোহেল রানা ও হাবিব বলেন, বন্ধুরা মিলে প্রথমবার রাঙামাটির ঝুলন্ত সেতুতে ঘুরতে এসেছি। ঝুলন্ত সেতুর ছবি আগে ফেসবুকে দেখতাম এখন নিজের চোখে দেখতে পেরে অনেক ভালো লাগতে। রাঙামাটি অনেক সুন্দর।
ঢাকা থেকে আসা খালেদ মাহমুদ বলেন, আমি এরআগেও একবার রাঙামাটি এসেছি বর্ষার সময় তখন হ্রদে পানি ছিল। এখন হ্রদে পানি কমেছে গেছে। তার পরেও সুন্দর। এক পাশে লেক আরেক পাশে পাহাড়। সারা দিন বোটে করে লেকে ঘোরাঘুরি করে ঝুলন্ত সেতু দেখতে এসেছি।
পর্যটন বোটঘাট কাউন্টারের লাইনম্যান মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের বর্তমানে ৪০টি মতো ট্যুরিস্ট বোট হ্রদে চলাচল করে। এরমধ্যে গত দুই দিনের তুলনায় আজকে সারাদিন ২০ হতে ২৫টি মতো বোট ভাড়া হয়েছে। আজকে তৃতীয় দিনে ভালো পর্যটক এসেছে।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবপস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, আজকে ঈদের তৃতীয় দিনে প্রায় ৩ হাজার ৫০০ জন পর্যটক ঝুলন্ত সেতুতে ভ্রমণ করেছেন। ঈদের দ্বিতীয় দিনে ১ হাজার ৮০০ জন পর্যটক ভ্রমণ করেছিলেন। গত দুই দিনের তুলনায় আজকে পর্যটকদের সংখ্যা বেশি। এ ছাড়া আমাদের হোটেলে প্রায় ৬০ শতাংশ বুকিং রয়েছে জুনের ০১ তারিখ পর্যন্ত।
এদিকে ঈদের ছুটিকে কেন্দ্র করে রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভিড় বেড়েছে। ঈদের তৃতীয় দিনে সাজেক ভ্যালিতে প্রায় সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণ করেছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ বলেন, গত দুই দিনের তুলনায় আজকে সাজেকের শতভাগ রিসোর্ট কটেজ বুক হয়েছে। আজকে প্রায় সাড়ে তিন হাজার পর্যটক এসেছে। আমাদের বর্তমানে ১২৫টি রিসোর্ট কটেজ রয়েছে, যার সব বুকড।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে