স্ট্রিম ডেস্ক

২০২১ সালে বাংলাদেশের মুন্সীগঞ্জে চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ৫৪ বছর বয়সী গ্যানেট রোজারিও নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা। এর আগে আদালতে অন্য দেশে (বাংলাদেশে) এক মার্কিন নাগরিক (চাচা) হত্যার দায় স্বীকার করেন তিনি।
আদালতের নথি ও জবানবন্দি থেকে জানা যায়, মুন্সীগঞ্জে পারিবারিক বসতভিটা নিয়ে বিরোধের কারণে গ্যানেট রোজারিও তার চাচা মাইকেল রোজারিওকে শটগান দিয়ে গুলি করে হত্যা করেন। দুজনই ২০২১ সালে বাংলাদেশে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট নিজেদের ঘরের বাইরে চাচার শোবার ঘরের জানালার কাছে সিগারেট খাচ্ছিলেন। এ সময় তিনি ঘরের ভেতর থেকে চাচাকে তাঁকে নিয়ে গালমন্দ করতে শোনেন। এতে ক্ষিপ্ত হয়ে গ্যানেট ঘরের ভেতরে গিয়ে শটগান নিয়ে এসে জানালা দিয়ে গুলি ছোড়েন। গুলিটি মাইকেল রোজারিওর পেটে ও তলপেটে বিদ্ধ হয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।
হত্যাকাণ্ডের পর ২০২৩ সালের জুলাই মাসে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান। ২০২৪ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়।
বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের অ্যাটর্নি জে ক্লেটন এ রায় ঘোষণা করেন। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস এ মামলার তদন্ত করে।
ঢাকার মার্কিন দূতাবাসে নিযুক্ত এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে এবং বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই মামলায় গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানায় মার্কিন বিচার বিভাগ।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে