স্ট্রিম প্রতিবেদক

গণতন্ত্র পুনরুত্থানের প্রতীকী বার্তা ধারণ করে রাজধানীতে অনুষ্ঠিত হলো নাগরিক পয়লা বৈশাখের অন্যতম প্রধান আয়োজন ‘বৈশাখী শোভাযাত্রা’। নাম পরিবর্তনকে ঘিরে বিতর্ক থাকলেও আয়োজনে ছিল না কোনো মৌলিক বিচ্যুতি; বরং অতীতের মঙ্গল শোভাযাত্রার ধারাবাহিকতায় রঙ, মোটিফ ও সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এক বর্ণাঢ্য উপস্থাপনাই উঠে আসে। এবারের শোভাযাত্রায় ‘গণতন্ত্র পুনরুত্থান’ ধারণাটি প্রতিফলিত হয়েছে সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণের প্রতীকী ইঙ্গিতে, যা উৎসবের নান্দনিকতার এক রাজনৈতিক তাৎপর্য যোগ করে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে বের হয় ‘বৈশাখী শোভাযাত্রা’। এরপর শোভাযাত্রাটি রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি হয়ে পুনরায় চারুকলায় এসে শেষ হয়। এবারের আয়োজনের মূল দায়িত্বে আছে চারুকলার ৭১তম ব্যাচ। এবারের প্রতিপাদ্য—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

বরাবরই শিল্পকর্মের সঙ্গে রাজনীতির এক নিবিড় সম্পৃক্ততা দেখা যায়। এবারের বৈশাখী শোভাযাত্রার মোটিফেও জায়গা পেয়েছে সে সমকালীন রাজনীতি। ভোরে মোরগ যেভাবে দিনকে স্বাগত জানায়, ঠিক একই ভাবে মোরগের মোটিফ দিয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুণরুত্থানকে স্বাগত জানায় বৈশাখী শোভাযাত্রা।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম শেখ বলেন, ‘বাংলাদেশে গত ১৮ বছর এক ফ্যাসিবাদী শাসনতন্ত্রের মধ্যে ছিল। সেখান থেকে একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে এদেশ আবার গণতন্ত্রের দিকে যাত্রা করেছে। তাই যে নতুন ভোর, নতুন দেশ, নতুন গণতন্ত্রের সূর্য উদিত হয়েছে, তাকে শুভকামনা জানাতেই আমাদের প্রতীকী মোরগ’।
এবারের বৈশাখী শোভাযাত্রায় স্থান পেয়েছে শান্তির প্রতীক পায়রা এবং সম্প্রতি বাউলদের ওপর হামলার প্রতিবাদ স্বরূপ প্রতিকী দোতারা।

এছাড়াও নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘরের কাঠের হাতির আদলে বানানো হাতি এবং কিশোরগঞ্জের টোপা ঘোড়া। বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা জানান, দেশীয় সংস্কৃতির প্রসার এবং সংস্কৃতির ওপর আঘাতের সাংস্কৃতিক প্রতিবাদের অংশ হিসেবেই এসব মোটিফ প্রদর্শন করা হয়েছে।

পাঁচটি প্রধান মোটিফের পাশাপাশি ছিল মাছ, বাঘ ও হরিণ শাবক, ছাগল ও ছাগশিশু, কাকাতুয়া, ময়ূর ও ঘোড়া। এ ছাড়া বিভিন্ন মুখোশের মধ্যে ছিল রাজা-রানি মুখোশ, প্যাঁচা, বাঘ, সিংহ ও খরগোশ প্রভৃতি।
নতুন বছরকে স্বাগত জানাতে বৈশাখী শোভাযাত্রায় নগরীর বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন নানা শ্রেণি-পেশার, বিভিন্ন বয়সের অসংখ্য দর্শনার্থী।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে