স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যায় জড়িত সন্দেহভাজনদের প্রত্যর্পণের বিষয়ে একমত হয়েছে ভারত। পাশাপাশি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে বলেও জানিয়েছে তারা।
বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ পুরির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনায় দুপক্ষই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নেওয়ার গুরুত্বের উপর জোর দেন। তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোর উপরও আলোচনা করেন।
খলিলুর রহমান বলেন, বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুযায়ী এবং পারস্পরিক বিশ্বাস, সম্মান ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে তাদের বৈদেশিক নীতি পরিচালনা করবে।
এ সময় ওসমান হাদীর সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে বলে ভারত জানিয়েছে।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বাংলাদেশে হস্তান্তর করার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনার সময় মন্ত্রী জয়শঙ্কর বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী কয়েক সপ্তাহে সহজ করা হবে।
ড. খলিলুর রহমান মন্ত্রী হারদীপ পুরিকে ভারতের সম্প্রতি বাংলাদেশের জন্য ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানান এবং ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর জন্য অনুরোধ জানান। মন্ত্রী পুরি উল্লেখ করেন যে, ভারতের সরকার অনুরোধটি সহজভাবে ও অনুকূলে বিবেচনা করবে।
দুই পক্ষ এছাড়াও গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলোর উপর পরামর্শ গ্রহণ করার ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে