স্ট্রিম প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আমির হামজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। আদেশের পর মোহাম্মদ শিশির মনির জানান, হাইকোর্ট মুফতি আমির হামজাকে আট সপ্তাহ বা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। জামিনের মেয়াদ শেষে তিনি সিরাজগঞ্জের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করবেন।
এর আগে আদালতের সমন জারির পরও নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমন কর্মকার সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। মামলার নথিসূত্রে জানা যায়, গত ২৬ মার্চ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এক বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা।
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে গত ২ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের কৃতী সন্তান এবং তিনি নিজ গ্রামে মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন; তাঁকে নাস্তিক বলায় তাঁরা ক্ষুব্ধ হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।
একই মন্তব্যের জেরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে ১০০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ দাবি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম। আদালত ওই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এছাড়া কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ডিসি) নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গত ১৩ এপ্রিল আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়। সেখানে ডিসির বদলি নিয়ে ২০-৩০ কোটি টাকা ব্যয়ের দাবির সপক্ষে সাত দিনের মধ্যে তথ্য-প্রমাণ প্রকাশের দাবি জানানো হয়েছে।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে