ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার জন্য সরকারের সবগুলো সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্ট্রিম সংবাদদাতা

আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন হবে, এটি পেছনের কোনো সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন পেছনের কোনো সম্ভাবনাই নেই। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনসহ সরকারের প্রতিটি পার্ট প্রতিনিয়ত কিছু না কিছু অগ্রগতি আনছে।’
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরায় সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব এসব কথা বলেন। এর আগে তিনি জেলার শ্রীপুর উপজেলায় মাগুরা-মধুখালী রেললাইন স্থাপন কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় উপজেলার মাঝাইল গ্রামে অবস্থিত কবি ফররুখ আহমদের বাড়িও ঘুরে দেখে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন শফিকুল আলম। জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন তো শুধু পুলিশ করবে না, পুলিশের পাশাপাশি অন্যান্য এজেন্সিও সক্রিয় থাকবে। এ ছাড়া জনগণ সচেষ্ট থাকলে যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’
আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘গত বছরের মতোই সরকারের সদিচ্ছা ও সবার ঐকান্তিক প্রচেষ্টায় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবটি এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই সম্পন্ন হবে। এ জন্য সরকারের সবগুলো সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
মধুখালী-মাগুরা রেললাইন সম্প্রসারণ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) প্রকৌশলী আসাদুল হক জানান, মাগুরা থেকে মধুখালী পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ কার্যক্রমটি ইতিমধ্যে ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের জুনের মধ্যে কাজটি শতভাগ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলমের সফরকালে অন্যদের মধ্যে মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে