চলতি বছরের নভেম্বরে তৃতীয় সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে আশা ইউনিভার্সিটি। এজন্য স্নাতক ও স্নাতকোত্তর শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের নিবন্ধন করতে বলা হয়েছে। তবে নিবন্ধন ফি নিয়ে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা।
স্ট্রিম প্রতিবেদক

চলতি বছরের নভেম্বরে তৃতীয় সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে আশা ইউনিভার্সিটি। এজন্য স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নির্ধারিত নিবন্ধন ফি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তনের নিবন্ধন শুরু হয়েছে গত ৮ সেপ্টেম্বর। স্নাতক ও স্নাতকোত্তর উভয় সনদের জন্য ফি ধরা হয়েছে ১৩ হাজার টাকা। কেবল একটি ডিগ্রির সনদ নিতে চাইলে দিতে হবে ১২ হাজার টাকা।
এই ফি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ ও বিভিন্ন শিক্ষার্থী গ্রুপে ক্ষোভ জানাচ্ছেন অনেকে। তাঁদের অভিযোগ, অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় আশা ইউনিভার্সিটির নিবন্ধন ফি অনেক বেশি। অনেকে তাই সমাবর্তনে অংশ না নেওয়ার সিদ্ধান্তও জানিয়েছেন।
এরই মধ্যে দুই দফায় নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমে ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৮ অক্টোবর এবং পরে আবার ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম রেজাউল করীম বলেন, ‘সমাবর্তনের জন্য একটি কমিটি ফি নির্ধারণ করেছে। এখন সেই নির্ধারিত ফিতেই নিবন্ধন করতে হবে।’
ফল–২০১৭ থেকে সামার/স্প্রিং–২০২৪ সেমিস্টার পর্যন্ত ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। এছাড়া দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে না–পারা শিক্ষার্থীরাও এবার অংশ নিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর নভেম্বরে অনুষ্ঠানটির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে এমবিএ সম্পন্ন করা অনু রায় লেখেন, ‘এত টাকা খরচ করে পড়াশোনা শেষ করেছি। এখন সার্টিফিকেট নিতে ১২ হাজার টাকা দিতে হবে—এটা অযৌক্তিক। সবাই তো এই টাকার সামর্থ্য রাখে না।’
এলএলবির সাবেক শিক্ষার্থী তানজির আহম্মেদ লেখেন, ‘সবাইকে দেখার একটা আগ্রহ ছিল, কিন্তু ফি দেখার পর আর ইচ্ছা নেই।’
এদিকে, বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমাবর্তন ফি তুলনা করে আশা ইউনিভার্সিটির ফি কিছুটা বেশি দেখা যায়। স্টামফোর্ড ইউনিভার্সিটি আসন্ন সমাবর্তনের নিবন্ধন ফি নির্ধারণ করেছে ৮ হাজার টাকা। গণ বিশ্ববিদ্যালয় তাদের চতুর্থ সমাবর্তনে এক ডিগ্রির জন্য ৬ হাজার ও দুই ডিগ্রির জন্য ১০ হাজার টাকা নিয়েছিল। উত্তরা ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনের নিবন্ধন ফি ছিল ৬ হাজার টাকা।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে