স্ট্রিম প্রতিবেদক

দেশের সরকারি ও আধা-সরকারি কর্মকর্তা-কর্মচারীর জীবনমান বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গত ১১ বছর বেতন কাঠামো অপরিবর্তিত থাকা এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে চাকরিজীবীদের নাভিশ্বাস উঠছে উল্লেখ করে দলটি এ দাবি জানায়।
আজ বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো বেতন স্কেল কার্যকর করা হয়নি। অথচ এই সময়ে দেশে ৫০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি হয়েছে এবং জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ বেড়েছে। সাধারণত ৫ থেকে ৬ বছর অন্তর বেতন কাঠামো সংস্কারের নিয়ম থাকলেও এক দশকেরও বেশি সময় ধরে তা ঝুলে থাকা কোনোভাবেই কাম্য নয়।
এনসিপি জানায়, সরকারি চাকরিজীবীদের দাবির মুখে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে ১৪৮টি সভা করে গত ২১ জানুয়ারি তাদের প্রস্তাবনা জমা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনসিপি শুরু থেকেই পেশাজীবীদের অধিকার আদায়ে সোচ্চার ছিল। ৯ম পে-স্কেল বাস্তবায়নের আন্দোলনেও দলটি সরাসরি অংশ নিয়ে আসছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনায় নিয়ে সরকার দ্রুততম সময়ে এ দাবি মেনে নেবে বলে দলটির আশা।
এদিকে, ৯ম পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি আজ জাতীয় সংসদের অধিবেশনেও আলোচিত হয়েছে। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিষয়টি সংসদে উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে চাকরিজীবীদের বেতন বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪৩ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে