স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে ইসহাক সরকারকে আহ্বায়ক এবং সদস্য সচিব পদে এস. এম. শাহরিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া তারেক আহমেদ আদেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসাদ বিন রনিকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নুর, মাওলানা মো. সানাউল্লাহ খান, মো. সাদ্দাম হোসেন, তালহা মহসিন, আব্দুল কাদেরসহ আরও অনেকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাইফুল ইসলাম, সালাউদ্দিন জামিল সৌরভ, সাদেকুল ইসলাম এবং এম.এ. ওয়াদুদ চৌধুরীকে। এ ছাড়া কমিটিতে বেশ কয়েকজন যুগ্ম সদস্য সচিব ও সহ-সংগঠনিক সম্পাদক অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, আগের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটির আহ্বায়ক ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্যসচিব ছিলেন এস. এম. শাহরিয়ার।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে