স্ট্রিম প্রতিবেদক

ডিজিএফআইয়ে লে. কর্নেল (অব.) মখসুরুল হকের সুনির্দিষ্ট দায়িত্ব বা চার্টার অব ডিউটি না থাকলেও তিনি সংস্থাটির হয়ে অনেকটা ভাড়াটে খুনি বা মার্সেনারি’র মতো কাজ করতেন বলে মন্তব্য করেছেন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘গুম ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ১৩ আসামির মধ্যে লে. কর্নেল (অব.) মখসুরুল হক ছিলেন সবচেয়ে ভয়ংকর। ডিজিএফআইয়ে তাঁর কোনো সুনির্দিষ্ট দায়িত্ব বা চার্টার অব ডিউটি না থাকলেও তিনি সংস্থাটির হয়ে অনেকটা ভাড়াটে খুনি বা মার্সেনারি’র মতো কাজ করতেন। গুমের শিকার ব্যক্তিদের তুলে আনা থেকে শুরু করে নির্যাতন এবং হত্যা শেষে লাশ গুম বা ডিসপোজাল করার মতো নৃশংস কাজগুলো মূলত তিনিই করতেন।’
আজ রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-বিষয়ক মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান।
আদালতে প্রসিকিউশন জানায়, অভিযুক্তদের মধ্যে মখসুরুল হক পলাতক রয়েছেন।
শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, ‘মখসুরুলের ব্যাপারে এটি প্রমাণিত হয়েছে যে ডিজিএফআইয়ে তার কোনো সুনির্দিষ্ট দাপ্তরিক দায়িত্ব ছিল না। অথচ অনেকটা ফ্রিল্যান্সারের মতো তিনি নিজেকে বিভিন্ন অপারেশনে সম্পৃক্ত করতেন। মানুষকে তুলে আনা, নির্যাতন করা এবং হত্যা করার মতো কাজগুলো তিনি করতেন বলেই তিনি একজন কুখ্যাত ব্যক্তি।’
তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হলে বিচারের মুখোমুখি করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৫ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে ২৬ জনকে গুম, আটকে রাখা ও নির্যাতনের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীসহ অনেক ভুক্তভোগীকে বছরের পর বছর এই গোপন বন্দিশালায় অমানবিক পরিবেশে আটকে রাখার অভিযোগ রয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ few সেকেন্ড আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে