গতকাল সোমবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুর গুজব। আজ মঙ্গলবার সকালেও সেই গুজব ফের মাথাচাড়া দিয়ে ওঠে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনেরা।
স্ট্রিম প্রতিবেদক

গতকাল সোমবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুর গুজব। আজ মঙ্গলবার সকালেও সেই গুজব ফের মাথাচাড়া দিয়ে ওঠে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনেরা। এ নিয়ে ফেসবুক পোস্টে ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর বলেছেন, ‘একটু আগেই আইসিইউতে আম্মার সাথে আমার কথা হয়েছে, তাঁর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ডাক্তার বললেন, এখনো বেশ দুর্বল ও নাজুক অবস্থায় আছেন।’
গত ৫ জুলাই হঠাৎ কিডনি জটিলতা ও শ্বাসকষ্ট শুরু হলে ফরিদা পারভীনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে আইসিইউতে রেখে চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে কেবিনে নেওয়া হয়েছিল। ফরিদা পারভীনের কিডনি সমস্যা নিয়ে ২০১৯ সাল থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি ডায়ালাইসিস শুরুর পর থেকে অবস্থার অবনতি ঘটে।
ফরিদা পারভীনের চিকিৎসা নিয়ে অর্থনৈতিক টানাপোড়েনের গুজবও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ দাবি করেছেন, অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না শিল্পী। বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের ভাষ্য, যতটা সম্ভব ভালোভাবে শিল্পীর চিকিৎসা চলছে। ফরিদা পারভীন নিজেও কোনো অনুদান নিতে চান না। বরং তিনি চান, এসব সহায়তা যেন প্রকৃত অসচ্ছল শিল্পীদের জন্য বরাদ্দ থাকে।
এদিকে কিছু ফেসবুক পেজ ও সংগঠন তাঁর নামে অনুদান চাইছে, এটি নিয়ে বিরক্ত তাঁর পরিবার। তাঁরা জানিয়েছেন, এমন কাজ বিভ্রান্তিকর এবং ফরিদা পারভীনের জন্য অসম্মানজনক।
প্রসঙ্গত, দীর্ঘ সংগীতজীবনে ফরিদা পারভীন শুধু লালনের গানই নয়, আধুনিক ও দেশাত্মবোধক গানেও সমান জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর কণ্ঠে ‘এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা-সুরমা নদীর তটে’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’ কিংবা ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে প্রেমের কী সাধ আছে বলো’—এসব গান আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে।

.png)

নতুন কুঁড়ির শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে গণমাধ্যমগুলোকে তাঁদের খেলার খবর লিড নিউজ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন মাসব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনীতে এই কথা বলেন তিনি।
১৩ মিনিট আগে
সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেসবুক। সেখানে প্রতিবাদ ও সংহতির ডিজিটাল ভাষা হয়ে উঠেছে নব্বই দশকের বিখ্যাত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।
৩৪ মিনিট আগে
কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
১ ঘণ্টা আগে