স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ করা একটি প্রতারক চক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।
গতকাল রাজধানীর কোতোয়ালী থানার জনসন রোড এলাকা থেকে চক্রটির প্রধান মো. জাবেদ হোসেনকে (৫১) গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, ‘ভুক্তভোগীর নারীর স্বামী গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। গত ৫ এপ্রিল সকালে তাঁদের ড্রাইভারকে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেন। পরে ভুক্তভোগী নারী ওই নম্বরে যোগাযোগ করলে প্রতারকরা জানায়, তাঁর স্বামীকে রিমান্ডে নিয়ে মারধর করা হচ্ছে। ১০ লাখ টাকা দিলে তাঁর স্বামীকে ছেড়ে দেওয়া হবে বলেও জানায় ওই চক্র।’
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করতে স্বামীর কণ্ঠস্বর অনুকরণ করে কান্নাজড়িত কণ্ঠে ফোনে ওই নারীর সঙ্গে কথা বলে প্রতারক চক্রটি। এ ছাড়াও বিভিন্নভাবে ভয়ভীতি সৃষ্টি করলে মানসিকভাবে ভেঙে পড়েন ভোক্তভুগী নারী। পরে নিজের আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেন ওই নারী।’
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে আরো জানা গেছে, ‘প্রতারকদের নির্দেশনা অনুযায়ী মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান ওই নারী। পরে এসএ পরিবহনের মাধ্যমে লুৎফর জামান নামে একজনের যাত্রাবাড়ী শাখার ঠিকানায় ১০ লাখ টাকা মানি পার্সেল করেন। টাকা পাঠানোর পর ওই নারীকে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে। তবে, উত্তরা পৌঁছানোর পর প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পান ওই নারী। এতে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ দেন।’
অভিযোগের ভিত্তিতে ডিবি (ওয়ারী) বিভাগের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার তদন্ত শুরু করে। পরে মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাবেদের বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় মামলা রুজু ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে