স্ট্রিম প্রতিবেদক

বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম দিন থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা’। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে এই মেলা চলবে ২০ এপ্রিল (৭ বৈশাখ) পর্যন্ত।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বজনীন এই লোকজ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সারা দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
বিসিক চেয়ারম্যান জানান, এবারের মেলায় মোট ১৬০টি স্টল থাকছে। এর মধ্যে বস্ত্র খাতের সর্বোচ্চ ৪৪টি স্টল রয়েছে। এ ছাড়া চামড়াজাত পণ্যের সাতটি, জামদানির ছয়টি, শতরঞ্জির পাঁচটি, নকশিকাঁথার চারটি এবং মণিপুরি শাড়ির জন্য দুটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, পাট ও মৃৎশিল্পজাত সামগ্রীর পাশাপাশি জিআই পণ্য (জামদানি, শতরঞ্জি ও শীতলপাটি) পাওয়া যাবে।
এছাড়া শিশু-কিশোরদের খেলনা, নারীদের সাজসজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাবারেরও সমারোহ থাকবে মেলা প্রাঙ্গণে।
শুধু কেনাকাটা নয়, দর্শনার্থীদের বিনোদনের জন্যও থাকছে নানা আয়োজন। কারুশিল্পী জোন, শিশুদের রাইড, পুতুলনাচ, বায়োস্কোপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১৩টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। মেলায় প্রান্তিক কারুশিল্পীদের বিনামূল্যে ১৩টি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোক্তাদের জন্য দুটি স্টল দেওয়া হয়েছে। পাশাপাশি কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য একটি স্টল থাকবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রসঙ্গত, দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সত্তরের দশকের শেষার্ধ থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার আয়োজন করে আসছে বিসিক ও বাংলা একাডেমি।

খুলনা নগরের একটি বাসা থেকে এক নানি-নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে অপর এক নাতি।
৫ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে সাজেকসহ রাঙামাটির কেন্দ্রগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা জেলার দর্শনীয় জায়গায়গুলো ঘুরে বেড়াচ্ছেন। আবার অনেকে ইঞ্জিনচালিত বোটে করে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছেন।
১১ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়া থেকে ঢাকার গাবতলী পশুর হাটে গরু বিক্রি করতে এসে মো. মোফাজ্জল হোসেন (মফে ফারাজী) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত চার দিন তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারে দাম কম থাকায় এবার ঈদুল আজহায় চামড়া সংগ্রহ করেনি জেলার বেশিরভাগ কওমি মাদ্রাসা। অনেক স্থানে বিনামূল্যেও চামড়া নিতে আগ্রহ দেখাননি কেউ। ঈদের দিন অপেক্ষার পরও কেউ নিতে না আসায় চামড়া মাটিচাপা দিয়েছেন অনেকে। কেউ কেউ নদে ফেলে দিয়েছেন চামড়া।
১ ঘণ্টা আগে