স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। বুধবার (৬ মে) দুপুরে অচেতন অবস্থায় তাঁকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন পাওয়া যায়। পরে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলীর কাছ থেকে তথ্য পেয়ে ওসেকের পেছন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। আনুমানিক ৬০ বছর বয়সের ওই ব্যক্তির পরনে ছিল ময়লাযুক্ত লুঙ্গি ও পাঞ্জাবি।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত বা দীর্ঘদিনের অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হতে পারে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মৃতের নাম-পরিচয় এখনও জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকেও জানানো হয়েছে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৮ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে