স্ট্রিম সংবাদদাতা

আওয়ামী লীগের রেখে যাওয়া ১৭ বছরের আবর্জনা বিএনপিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিগত ১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিল না। ১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল ও ওয়াপদা খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। ওই সময় কৃষকরা সেচ সুবিধা পেয়ে উৎপাদন বাড়ান। এতে দেশ স্বনির্ভরতা অর্জন করেছিল। স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি এখন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। এদিন দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হবে। এটি সফল করতে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব বিভাগের সঙ্গে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে