-3a0718-480x270.webp)
ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি বাস বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। আহতরা ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)




